1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

জ্যামাইকা টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

অবশেষে সব শঙ্কা কাটিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ জ্যামাইকা টেস্টের টস হয়েছে।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে ভেজা আউটফিল্ডের কারণে দফায় দফায় পিছিয়ে যায় টস।

অবশেষে বাংলাদেশ সময় রাত দেড়টায় টস অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

আগের ম্যাচের একাদশ থেকে ২টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকির হাসান এবং শরিফুল ইসলামের বদলে খেলছেন সাদমান ইসলাম এবং নাহিদ রানা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একাদশ অপরিবর্তিত

সাবিনা পার্কে আজ শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ। সেই হিসেবে বাংলাদেশ সময় রাতে সাড়ে আটটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টস। তবে সেটি হয়নি। মূলত উইকেটের আশেপাশের জায়গায় ও আউটফিল্ড ভেজা থাকায় টসে বিলম্ব হয়।

এরপর বাংলাদেশ সময় রাত ১০ টায় আবারও পর্যবেক্ষণে নেমেছিলেন আম্পায়াররা। দ্বিতীয় দফায়ও জ্যামাইকার সাবিনা পার্ক সন্তুষ্ট করতে পারেনি আম্পায়ারদের। দ্বিতীয় দফায় দুই ঘণ্টা পেছানো হয় টসের সময়।যার ফলে আজ প্রথম দিনের প্রথম সেশন পরিত্যক্ত হয়ে যায়। কোনো বল না খেলেই লাঞ্চ বিরতিতে গেছে দুই দল।

বাংলাদেশ সময় রাত ১২ টায় আবারও পরিদর্শনে নেমেও হতাশ হয়েছেন আম্পায়ররা। এরপর বাংলাদেশ রাত ১ টায় আবারও পরিদর্শন শেষে রাত দেড়টায় টস ও দুইটায় ম্যাচ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হারে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। ফলে দ্বিতীয় টেস্টটি দাঁড়িয়েছে টাইগারদের জন্য বাঁচামরার লড়াইয়ে। দুই ম্যাচের সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জিততেই হবে বাংলাদেশকে।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, লিটন দাস (উইকেটকিপার), জাকের আলী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, কেসি কার্টি, আলিক আথানজে, কাভেম হজ, জাস্টিন গ্রেভস, জশুয়া ডি সিলভা (উইকেটকিপার), আলজারি জোসেফ, কেমার রোচ, জেইডন সিলস ও শামার জোসেফ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!