1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভারতকে হারালো পাকিস্তান

  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৪৩ রানে হারিয়েছে পাকিস্তান। শনিবার (৩০ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতকে ২৮২ রানের টার্গেট দেয় পাকিস্তান। জবাবে ১৭ বল বাকি থাকতেই ২৩৮ রানে শেষ হয় ভারতের ইনিংস।

টসে জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার শাহজাইব খান ও উসমান খান। ১৬০ রানের জুটি ভাঙে ৬০ রান করা উসমান আউট হলে।

অন্যপ্রান্তে অবিচল থেকে ৫ চার ও ১০ ছয়ে অন্য ওপেনার শাহজাইব ১৪৭ বলে করেন ১৫৯ রান, যেটা যুব ওয়ানডেতে পাকিস্তানি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। তাতেই ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল তোলে ২৮১ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ দশমিক ১ ওভারে ২৩৮ রানে অলআউট হয় ভারত অনূর্ধ্ব–১৯ দল। আইপিএলে ডাক পেয়ে হৈচৈ ফেলে দেওয়া বৈভব সূর্যবংশীর ব্যাটে আসে মাত্র মাত্র ১ রান।

১৫৯ রান করে ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানি ব্যাটার শাহজাইব খান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!