1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম দেখা গেল ১১ জনই বোলার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

টি-টুয়েন্টি ক্রিকেটে অন্যরকম এক রেকর্ড গড়েছে দিল্লি ক্রিকেট দল। ভারতের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে শুক্রবার মনিপুরীর বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দলের ১১ জনকে দিয়ে বোলিং করিয়ে রেকর্ড গড়েছে দলটি। টি-টুয়েন্টিতে এটাই প্রথম ঘটনা, যেখানে দলের সবাইকে দিয়ে বল করিয়েছেন অধিনায়ক আয়ুষ বাদোনি।

আগে ব্যাটিং করে ৮ উইকেটে নির্ধারিত ২০ ওভারে ১২০ রান করে মনিপুর। উইকেটরক্ষক ব্যাটার আয়ুষ বাদোনিও ম্যাচে দুই ওভার বল করেছেন, নিয়েছেন একটি উইকেট। যারা দুই ওভার বল করেছেন তাদের মধ্যে আয়ুষ সিং সবচেয়ে কম রান দিয়ে উইকেট নিয়েছেন।

 

team_11_palyers_bowler

ম্যাচে তিন বোলার তিন ওভার করে বল করেছেন। বাকিদের মধ্যে তিনজন দুই ওভার করে বল করেছেন এবং বাকি পাঁচ বোলারকে এক ওভার করে বল করানো হয়। ক্রিকেটের অন্য সংস্করণগুলোতে ১১ জনকে দিয়ে বল করানো হলেও স্বীকৃত টি-টুয়েন্টিতে এটাই প্রথম ঘটনা। অবশ্য ৯ বল হাতে রেখে ম্যাচ জেতে দিল্লি।

এর আগে শিয়ালকোট স্টালিয়নের অধিনায়ক শোয়েব মালিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ৯ বোলার ব্যবহার করেছিলেন। ২০০৯ সালে লাহোরে টি-টুয়েন্টি কাপ ম্যাচের ঘটনা সেটি। তবে টেস্ট ম্যাচে ইনিংসে এমন ঘটনা দেখা গেছে বেশ কয়েকবার।

সর্বপ্রথম ১৮৮৪ সালে এমন ঘটনা লেখা হয় ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে। অজিদের বিপক্ষে ইংলিশরা ১১ জনকেই বোলার হিসেবে ব্যবহার করেছিলেন। প্রায় ১০০ বছর পর ১৯৮০ সালে অস্ট্রেলিয়া ১১ জন বোলার ব্যবহার করে পাকিস্তানের বিপক্ষে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!