1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

অনলাইনে পুরুষদের চেয়ে বেশি সময় কাটান নারীরা: অফকম গবেষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: 

ইন্ডিপেন্ডেন্ট

পুরুষদের তুলনায় অনলাইনে বেশি সময় কাটান নারীরা। পাশাপাশি অনলাইনে ক্ষতির মুখে পড়তে পারেন—এ নিয়ে বেশি উদ্বিগ্নও থাকেন নারীরাই। যুক্তরাজ্যের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম এসব তথ্য জানিয়েছে।

অফকমের প্রকাশিত সর্বশেষ অনলাইন নেশন রিপোর্ট-এ উঠে এসেছে, সব ধরনের ডিভাইস ব্যবহারকারী প্রাপ্তবয়স্কদের মধ্যে নারীরা প্রতিদিন পুরুষদের চেয়ে গড়ে ৩৩ মিনিট বেশি সময় অনলাইনে কাটান। বিশেষ করে ১৮ থেকে ২৪ বছর বয়সি নারীদের ক্ষেত্রে এই সময়সীমা ১ ঘণ্টারও বেশি।

গবেষণায় দেখা গেছে, অনলাইনে সময় কাটানোর সম্ভাব্য ক্ষতিকর দিকগুলো নিয়ে পুরুষদের তুলনায় নারীরা অনেক বেশি চিন্তিত থাকেন। উগ্রবাদ, মানব পাচার, আত্মহত্যা এবং ঘৃণামূলক বা আক্রমণাত্মক কনটেন্ট নিয়ে পুরুষদের চেয়ে বেশি উদ্বেগে ভোগেন তারা।

এছাড়া টিনএজারদের মধ্যে যৌন বা পর্নোগ্রাফিক কনটেন্ট, অনলাইনে নারীবিদ্বেষ ও সহিংস কনটেন্ট নিয়ে ছেলেদের চেয়ে মেয়েরা অনেক বেশি উদ্বিগ্ন থাকেন।

গবেষণায় দেখা গেছে, পুরুষরা সাধারণত ভুল তথ্য, প্রতারণা বা জালিয়াতি এবং ঘৃণা ছড়ায় এমন কনটেন্টের শিকার হন বেশি। অন্যদিকে শরীরের গড়ন-সংক্রান্ত পোস্ট এবং অস্বাস্থ্যকর খাবার বা জীবনযাপন প্রচারের মতো কনটেন্ট বেশি দেখেন মেয়েরা।

অফকমের গবেষণায় আরও দেখা গেছে, পুরুষদের মধ্যে জেনারেটিভ এআই টুল ব্যবহার বা পর্নোগ্রাফি ওয়েবসাইট দেখার প্রবণতা বেশি। অন্যদিকে নারীরা বেশি সময় কাটান স্বাস্থ্য ও সুস্থ জীবনাচার-সংক্রান্ত ওয়েবসাইটে।

গবেষণায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও লক্ষণীয় পরিবর্তন দেখা গেছে। ফোরাম সাইট রেডিট এখন জনপ্রিয়তার দিক থেকে একসময়ের শীর্ষে থাকা এক্স-কে (সাবেক টুইটার) ছাড়িয়ে গেছে।

অফকমের তথ্যানুসারে, চলতি বছরের মে মাসে প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীদের দৈনিক গড় সময় কাটানোর ভিত্তিতে শীর্ষে রয়েছে ইউটিউব। এরপর রয়েছে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক এবং রেডিট যথাক্রমে রয়েছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। একসময়ের শীর্ষে থাকা এক্স নেমে এসেছে ষষ্ঠ স্থানে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!