1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০৩১ পর্যন্ত ভারতে আইসিসির সব ইভেন্ট হাইব্রিড মডেলে করতে হবে: পিসিবি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই এবং পিসিবির স্নায়ুযুদ্ধ চলছে, এখনও সমাধানে পৌছাতে পারেনি আইসিসি। পাকিস্তানে যেয়ে খেলতে সরাসরি না করে ভারত, তাদের থেকে জানানো হয় ম্যাচ যেন নিরপক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়। এই সমস্যা সমাধান নিয়ে কাল আইসিসি জরুরি সভা ডেকেছে। এদিকে আইসিসি সূত্রে খবর, হাইব্রিড মডেলে রাজি করানোর জন্য ক্ষতিপূরণ বাবদ পিসিবিকে প্রস্তাব দেয়া হবে। এরই মাঝে পাকিস্তানের মাটিতে ভারত না আসায় উল্টো হুঁশিয়ারিও দিয়েছে পিসিবি।

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ‘হাইব্রিড মডেল’ মানতে রাজি নয় তারা। কাল আইসিসির বৈঠকে যেন এই বিষয়ে কোনও আলোচনা না হয়। এ প্রসঙ্গে আজ আইসিসিকে চিঠি লিখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবদনে এমনটাই জানা যায়। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চিয়তা বাড়ছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটাতে কাল আপৎকালীন বৈঠক ডেকেছে আইসিসি। সেখানে পাকিস্তান জোরালো ভাবে ‘হাইব্রিড মডেল’ বিরোধিতা করতে পারে।

পিসিবির এক সূত্র বলেছেন, ‘কয়েক ঘণ্টা আগেই আইসিসিকে সরকারি ভাবে হাইব্রিড মডেলের প্রসঙ্গ না তোলার কথা জানিয়ে দিয়েছে পিসিবি। শুরুর দিকে তারা রাজি ছিল। তবে এ কথাও জানিয়েছিল, যদি এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করা হয় এবং ভারত পাকিস্তানে না আসে, তা হলে ২০৩১ পর্যন্ত যে কয়টা আইসিসির প্রতিযোগিতা ভারতে আয়োজিত হবে সবকটায় পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল রাখতে হবে।’

পিসিবি বোর্ডের দাবি, পাকিস্তানে খেলতে না যাওয়ার ব্যাপারে ভারত যে নির্দেশিকা দিয়েছে সেটা তারা দেখেনি। আইসিসির নিয়ম অনুযায়ী সেটি দেখাতেই হয়। পাশাপাশি কারণ ব্যাখ্যা করে জানাতে হয় কেন সেই দেশ খেলতে যাবে না।

এদিকে পাকিস্তানের এমন অবস্থানকে সমর্থন করেছেন সে দেশের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। সমাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘খেলাধুলোর সঙ্গে রাজনীতি মিলিয়ে দিয়ে ক্রিকেট খেলাটাকেই খাদের কিনারায় দাঁড় করিয়েছে ভারত। হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির যে অবস্থান তা আমি সমর্থন করি। ২৬/১১-র পর নিরাপত্তা নিয়ে সংশয় থাকা সত্ত্বেও পাকিস্তান পাঁচ বার গিয়েছে ভারতে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!