1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার

চ্যাম্পিয়ন্স লিগ: হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি রিয়াল-লিভারপুল

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে রাতে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে লিভারপুল। বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টায় অ্যানফিল্ডে মুখোমুখি হবে দুই দল।

হাইভোল্টেজ এ ম্যাচ নিয়ে বেশ উচ্ছ্বসিত দুই কোচ স্লট-আনচেলত্তি। লিভারপুল কোচ বলেন, কেবল লিভারপুল নয় রিয়ালের বিপক্ষে ইউরোপে খেলে এমন যে কোনো দলের জন‍্য কাজটা কঠিন। কারণ, তারা ভিন্ন উপায়ে জিততে পারে। এ কারণে তারা এই প্রতিযোগিতায় এত ট্রফি জিতেছে।

অপরদিকে, রিয়াল কোচ আনচেলত্তির কণ্ঠে শোনা গেছে বেশ ইতিবাচকতা। তিনি বলেন, আমরাও বেশ আত্মবিশ্বাসী এই ম্যাচ নিয়ে। ভালো খেলে জয় পাওয়াই আমাদের লক্ষ্য। এটা আমাদের জন্য বড় একটা সুযোগ কামব্যাক করার। ভালো একটা ম্যাচ হবে।

মৌসুমের একমাত্র দল হিসেবে শতভাগ জয়ের ধারায় আর্নে স্লটের শিষ্যরা। প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটি চ‍্যাম্পিয়ন্স লিগেও টেবিল টপার। ৪ ম‍্যাচে তাদের পয়েন্ট ১২। ১০ গোল করার বিপরীতে হজম করেছে মোটে একটি। বিপরীতে, কিছুটা ব্যাকফুটেই আছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।

অপরদিকে, চার ম‍্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট রিয়ালের। ৯ গোল করা দলটি হজম করেছেন সাত গোল। লিল ও এসি মিলানের বিপক্ষে হেরেছে আনচেলত্তির শিষ্যরা।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!