1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

সাইম আইয়ুবের ঝড়ো সেঞ্চুরিতে বড় জয় পাকিস্তানের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

আগের ম্যাচে জিম্বাবুয়ের কাছে পরাজয় মেনেছিল পাকিস্তান। এবার জিম্বাবুয়ের বিরুদ্ধে ১০ উইকেটের বড় জয় পেয়ে সিরিজে সমতা এনেছে মোহাম্মদ রিজওয়ানের দল।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। পাকিস্তানের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ের ব্যাটাররা। তারা মুখ থুবড়ে পড়েছে ১৪৫ রানে (৩২.৩ ওভারে)। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৯০ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে পাকিস্তান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। করেন ৬২ বলে ১৭ চার ও ৩ ছয়ে অপরাজিত ১১৩ রান। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি। অন্যদিকে, ধীরেসুস্থে খেলে আবদুল্লাহ শফিক অপরাজিত ছিলেন ৪৮ বলে ৩২ রান করে।

এর আগে, জিম্বাবুয়ের শুরুটাও ভালো হয়নি। ২৩ রানে দ্বিতীয় উইকেট পড়লেও ডিওন মায়ার্স ও ক্রেইগ আরভিন প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে ৩৮ রান তোলার পর আউট হয়ে ফেরেন মায়ার্স। দলের ৬৮ রানে ফেরেন অধিনায়ক আরভিনও। জিম্বাবুয়ে শেষ ৬ উইকেট হারায় ৪৮ রানের মধ্যে।

পাকিস্তানের আবরার ৮ ওভার বোলিং করে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। সালমান ৭ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন অন্য দুই স্পিনার সাইম আইয়ুব ও ফয়সাল আকরাম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!