1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুই কিংবদন্তির নামে হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ। দুই দলের সিরিজটি পরিচিত হবে দুই দেশের সাবেক দুই কিংবদন্তি ক্রিকেটারের নামে। সাদা পোশাকের এ লড়াইকে বলা হবে ‘ক্রো-থর্প ট্রফি’।

দুই দেশের সাবেক দুই কিংবদন্তি ব্যাটার মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের নামেই এখন থেকে পরিচিত হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের টেস্ট লড়াই। এমনকি এ সিরিজের ট্রফি তৈরিতেও ব্যবহার করা হয়েছে মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাটের অংশ বিশেষ।

নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার মার্টিন ক্রো। ১৯৯২ বিশ্বকাপে তার অধীনেই সেমিফাইনালে খেলেছে কিউইরা। সাদা পোসজাকে তিনি ৭১ ম্যাচে করেছেন ১৭টি সেঞ্চুরি, ৪৫.৩৬ গড়ে করেছেন ৫৪৪৪ রান। লম্বা সময় ক্যানসারে ভোগার পর ২০১৬ সালে তিনি পরলোকগমন করেন।

অন্যদিকে ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার গ্রাহাম থর্প। গত আগস্টে আত্মহত্যা করেন তিনি। ইংলিশদের হয়ে তিনি খেলেছেন ১০০ টেস্ট, ৪৪.৬৬ গড়ে ১৬ সেঞ্চুরিতে করেছেন ৬৭৪৪ রান।

গ্রাহাম-থর্প ট্রফির ঘোষণা দিয়ে এনজেডসির প্রধান স্কট উইনিংক বলেন, ‘আমরা চাই বর্তমান প্রজন্ম গ্রাহাম ও মার্টিনের মতো তাঁদের সব পূর্বসূরিদের ধারণ করুক। এই ভেবে ভালো লাগছে যে আমরা তাঁদের লেগেসিকে সম্মান দিতে পারছি। আমাদের ছেলেদের দুই দল তাঁদের নামাঙ্কিত ট্রফি জিততে খেলবে, এর চেয়ে সম্মানের আর কী হতে পারে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!