1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

৭ রানে অলআউট হয়ে আইভরি কোস্টের বিশ্বরেকর্ড!

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের খেলায় লজ্জার রেকর্ড করেছে আইভরি কোস্ট। নাইজেরিয়ার বিপক্ষে মাত্র সাত রানে অলআউট হয়েছে দলটি।

আগে কম রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ডটি ছিল আইল অব ম্যান ও মঙ্গোলিয়ার।

গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে সর্বনিম্ন ১০ রানে অলআউটের রেকর্ড গড়েছিল ব্রিটেনের অন্তর্ভূক্ত আইল অব ম্যান। ১১ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র দুই বলেই ম্যাচ জিতে নিয়েছিল স্পেন।

এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে গুটিয়ে যায় মঙ্গোলিয়াও। সেই ম্যাচ দুটিকে ছাড়িয়ে মাত্র সাত রাতে অলআউট হয়ে লজ্জার রেকর্ডটি করে আইভরি কোস্ট।

আজকের ম্যাচে আগে ব্যাট করে নাইজেরিয়া ২৭১ রান তোলে, যা ছিল টি-টোয়েন্টি ইতিহাসের অষ্টম সর্বোচ্চ রান।

দলের পক্ষে সেলিম সালাউ ১৩ চার ও ২ ছক্কায় ৫৩ বলে ১১২ রান করে রিটায়ার্ড হার্ট হন। আইজাক ওকপি ২৩ বলে ৬৫ রান করেন।

জবাবে মাত্র ৭ রানে অলআউট হয় আইভরি কোস্ট। দলের ১০ ব্যাটসম্যানের মধ্যে ছয়জনই শূন্য রানে বিদায় নেন। সর্বোচ্চ ইনিংস ৪ রানের।

আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ে প্রতিপক্ষের বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে নাইজেরিয়া জয় পেয়েছে ২৬৪ রানের বড় ব্যবধানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!