1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

প্রথম স্বামীর মৃত্যু, ফেসবুকে যা লিখলেন পরীমণি!

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার নিহত হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার পাচ্চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে রাতে জানাজা শেষে নিজ বাড়ি ছোট শৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

এদিকে সামাজিক মাধ্যমে পরীমণি কণ্ঠশিল্পী হায়দার হোসেনের জনপ্রিয় গানের দু লাইন তুলে দিয়েছেন। আজ শনিবার নিজেরর ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রনা!’

Untitled

পোস্টের মন্তব্যের ঘরে পরীর অনুসারীদের একজন লিখেছেন, ‘কথাগুলো সত্য…।’ নায়িকার সঙ্গে একমত হয়ে অন্য একজন লিখেছেন, ‘যার চলে যায় সেই বোঝে।’

তবে কাকে নিয়ে নায়িকা এরকম যন্ত্রণাকাতর পোস্ট তা জানাননি। তাহলে কি প্রাক্তন স্বামীর চিরতরে চলে যাওয়ায় পুরনো মায়া মাথাচাড়া দিয়েছে? সে কারণেই কি হৃদয় খুড়ে বেদনা জাগাচ্ছেন পরীমণি? সেসবেরও মেলেনি উত্তর। যদিও নেটিজেনদের ধারণা, প্রাক্তন স্বামীর মৃত্যুতে লাইন দুটি লিখেছেন অভিনেত্রী।

জানা যায়, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির সঙ্গে সৌরভ বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১২ সালের এপ্রিল মাসে। বিয়ের পর স্ত্রী পরীমণিকে নিয়ে ঢাকায় চলে আসেন তিনি। ভর্তি করিয়ে দেন একটি কলেজে। কিন্তু সে সংসার বেশিদিন স্থায়ী হয়নি। তবে এই বিয়ে প্রসঙ্গে পরীমণি কখনও মুখ খোলেননি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!