1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

পোল্যান্ডে নতুন মার্কিন ঘাঁটি রাশিয়ার জন্য পারমাণবিক হুমকি: রাশিয়া

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: 

রাশিয়া গতকাল বৃহস্পতিবার বলেছে, পোল্যান্ডের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি সার্বিকভাবে পারমাণবিক হুমকির মাত্রা বাড়াবে। তবে পোল্যান্ড বলছে, মস্কোর ‘হুমকি’ ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থার যৌক্তিকতাকে আরও জোরদার করছে।

মার্কিন এই আকাশ প্রতিরক্ষা ঘাঁটি বাল্টিক উপকূলের কাছে রেদজিকোভো শহরে অবস্থিত। এটি ন্যাটোর বৃহত্তর ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অংশ। গত ১৩ নভেম্বর ঘাঁটিটি চালু করা হয়।

এটিকে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেছেন, কৌশলগত ক্ষেত্রে এটি যুক্তরাষ্ট্র ও তার উত্তর আটলান্টিক জোটের মিত্রদের ধারাবাহিক অস্থিতিশীল কর্মকাণ্ডগুলোর মধ্যে আরেকটি উসকানিমূলক পদক্ষেপ। এর ফলে কৌশলগত স্থিতিশীলতা ক্ষুণ্ন হবে এবং কৌশলগত ঝুঁকি বাড়বে। ফলস্বরূপ সার্বিকভাবে পারমাণবিক বিপদের মাত্রা বাড়বে।

অন্যদিকে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাওয়েল রনস্কি বলেছেন, এ ঘাঁটিতে কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র নেই। এটি কেবল প্রতিরক্ষার জন্য।

তিনি বলেন, মূলত ঘাঁটটির উদ্দেশ্য হলো প্রতিরক্ষা, কোনো আক্রমণ নয়। (মস্কোর) এসব হুমকিই পোল্যান্ড ও ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করার যৌক্তিকতাকে তুলে ধরছে এবং যুক্তরাষ্ট্রকেও এসব হুমকি বিবেচনা করা উচিত।

জাখারোভা বলেছেন, এ ধরনের পশ্চিমা সামরিক ঘাঁটির দ্বারা সৃষ্ট হুমকি ও প্রকৃতির মাত্রা বিবেচনায় পোল্যান্ডের এ সামরিক ঘাঁটি অগ্রাধিকার ভিত্তিতে সম্ভাব্য লক্ষ্যবস্তু ধ্বংসের তালিকায় রাখা হয়েছে। প্রয়োজনে আধুনিক অস্ত্র দিয়ে হামলা চালিয়ে এটি ধ্বংস করে দেওয়া হবে।

ন্যাটো জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় পোল্যান্ড, রোমানিয়া, স্পেনের একটি নৌঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডেস্ট্রয়ার ছাড়াও তুরস্কে একটি প্রাথমিক সতর্ককীরণ রাডার রয়েছে।

খবর- রয়টার্স 

 

 

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!