1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জানা গেলো আইপিএল শুরুর সময়

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

ক্রিকেট বিশ্বে সবথেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলের আগামী আসরের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মেগা নিলাম। এর আগেই আইপিএলের আসর শুরুর সময় জানিয়েছে কর্তৃপক্ষ।

ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেয়া এক ইমেইলে আসর শুরুর সময় জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। শুধু আগামী আইপিএলই নয়, এরপরের দুই আসর শুরুর সময়ও এখনই জানিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো।

আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গে সমন্বয় করতেই আগেভাগেই আগামী তিন আইপিএল শুরুর সময় জানিয়ে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে কখনোই তিন বছরের আইপিএলের দিনক্ষণ এক সঙ্গে ঘোষণা করা হয়নি।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ আইপিএল শুরু হবে আগামী ১৪ মার্চ থেকে, ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। আগামী আইপিএলে ম্যাচ হবে মোট ৭৪টি, ৮৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০২৬ আইপিএলে। আর ২০২৬ আইপিএল শুরু হবে ১৫ মার্চ, শেষ হবে ৩১ মে। ২০২৭ সালের আইপিএল ১৪ মার্চ শুরু হয়ে ৩০ মে শেষ হবে, সেবারের আইপিএলে ম্যাচ আরও ১০টি বেড়ে হবে ৯৪টি।

একই সঙ্গে আগামী তিন বছর আইপিএলে যেসব বিদেশী ক্রিকেটার খেলবেন তাও ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেয়া হয়েছে। যেসব দেশের ক্রিকেটাররা আইপিএল খেলার জন্য নিজ দেশের বোর্ড থেকে সম্মতি পেয়েছেন তাদের তালিকা দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

২০২৫ আইপিএলের মেগা নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের ১৩ জন ক্রিকেটার। এসব ক্রিকেটারকে আগামী তিন বছরের আসরের বিভিন্ন সময়ে পাওয়া যাবে। সে ১৩ জনের নাম তালিকায় পাঠানো হয়েছে তারা হলেন, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!