1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রথম ম্যাচেই বাংলা টাইগার্সের হার, সাকিবের ২ উইকেট

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

আবুধাবি টি-টেন লিগের এবারের আসর শুরু হয়েছে আজ। শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। স্যাম্প আর্মির বিপক্ষে এই ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। তবে বাংলাদেশের সাবেক অধিনায়কের দুর্দান্ত পারফর্ম্যান্সের পরও জিততে পারেনি তার দল।

আগে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই এক ওপেনারকে হারায় বাংলা টাইগার্স। দলীয় ২১ রানে আউট হন লুকমান ফয়সাল। তবে লুকমান আউট হলেও ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাই ও দাশুন শানাকা।

এ দুজনই খেলেছেন আগ্রাসী ইনিংস। শানাকা ২৭ বলে খেলে করেন ৬২ রান। অন্যদিকে জাজাই ২৬ বলে করেন ৩৫ রান করেন। এ দুজনের জুটিতে ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৬ রানের সংগ্রহ পায় বাংলা টাইগার্স।

এদিকে লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারালেও ৩ বল হাতে রেখেই জয়ের দেখা পায় স্যাম্প আর্মি। প্রথম ওভারেই ওপেনার সার্জিল খান আউট হন জশ লিটলের বলে। এরপর চতুর্থ ওভারে আরেক ওপেনার ফাফ ডু প্লেসিকে ফেরান সাকিব। সাকিবের বলে আউট হওয়ার আগে ডু প্লেসি করেন ১৪ বলে ২৯ রান।

এরপর স্যাম্প আর্মির দলীয় ৬৪ রানে ফের আঘাত হানেন সাকিব। তার বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হন রোহান মোস্তাফা। এছাড়া একটি রান আউটেও অবদান রেখেছেন সাকিব। তবে সাকিবের দুর্দান্ত পারফর্ম্যান্সও তার দলকে জয়ের বন্দরে ভেড়াতে পারেনি। জ্যাক টেইলরের ১৩ বলে ২৭ আর করিম জানাতের ৯ বলে ১৫ রানের ইনিংসে ৬ উইকেটের জয় পায় স্যাম্প আর্মি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!