1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে হার্দিক পান্ডিয়া

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে দলকে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সে লিয়াম লিভিংস্টোনকে টপকে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন তিনি।

বুধবার (২০ নভেম্বর) পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসি। যেখানে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন পান্ডিয়া।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠলেন হার্দিক। এর আগে গত জুলাইয়ে প্রথমবারের মতো অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি। মূলত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে তখন শীর্ষস্থান দখল করেছিলেন।

টি-টোয়েন্টি বোলারদের মধ্যে যথারীতি প্রথম দুই স্থানে ইংল্যান্ডের আদিল রাশিদ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ওয়ানডেতে আগের মতোই বোলারদের ভেতর সবার ওপরে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। ব্যাটারদের মধ্যে তালিকায় শীর্ষে শাহিনেরই সতীর্থ ও সাবেক অধিনায়ক বাবর আজম। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বর আফগানিস্তানের মোহাম্মদ নবি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!