1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

আবারও হোঁচট ব্রাজিলের, বছরের শেষ রাঙান হলো না ভিনিসিয়ুয়াসদের

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

ভেনেজুয়েলার মাঠে ড্র করে জয়ে ফেরার আশায় ছিল ব্রাজিল। কিন্তু উরুগুয়ের বিপক্ষেও ভাগ্য বদলালো না। বিশ্বকাপ বাছাইয়ে আরও একটি ড্র নিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠ ছেড়েছে। ম্যাচ শেষ করেছে ১-১ সমতায়।

টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ব্রাজিল নেমে গেছে পাঁচে। ১২ ম্যাচে তাদের অর্জন ১৮ পয়েন্ট। উরুগুয়ে সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে।

সালভাদরে ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। সবচেয়ে উপভোগ্যও ছিল এই অর্ধ। বিরতির পর স্বাগতিক ব্রাজিল ত্রাস ছড়াতে শুরু করলেও অগ্রগামিতা পায় উরুগুয়ে। ৫৫ মিনিটে লং রেঞ্জের নিচু শটে গোলটি করেছেন ফেদেরিকো ভালভারদে। অবশ্য সফরকারীদের লিড টিকেছিল মাত্র ৭ মিনিট। রাফিনহার ক্রস উরুগুয়ে রক্ষণ ক্লিয়ার করতে ব্যর্থ হলে তখনই গারসনের সুযোগ সন্ধানী ভলি কাঁপিয়ে দেয় উরুগুয়ের জাল। যা ছিল ফ্ল্যামেঙ্গো মিডফিল্ডারের প্রথম আন্তর্জাতিক গোল।

জয় পেতে শেষটায় আক্রমণ হানছিল সেলেসাওরা। কিন্তু লুইস এনরিক ও রাফিনহার সেসব শট চলে যায় লক্ষ্যের বাইরে।

ঘরের মাঠে দর্শকের মন ভর ভরেনি বলে ব্রাজিলকে দুয়োর শিকারও হতে হয়েছে। ম্যাচের পরে রাফিনহা জানান, ‘যারা খেলেছে কিংবা বেঞ্চে থেকেছে তাদের জন্য আমি গর্বিত। কারণ আমরা এই ফলের জন্য সর্বোচ্চটা দিতে পেরেছি। ফলে মাথা উঁচু করেই আমাদের মাঠ ছাড়া উচিত।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!