1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

জাবিতে জিআইএস ডে-২০২৪ উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

রিপন বারী,জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস আজ জিআইএস ডে-২০২৪ উদযাপন উপলক্ষে Building Geospatial Skills, A Beginner Guide to QGIS and Openstreetmap শীর্ষক কর্মশালার আয়োজন করে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ২ টায় ইয়ুথম্যাপারস এর উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালা আইকিউএসি’র কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। কর্মশালার সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। কর্মশালায় ইনস্টিটিউটের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, জীববৈচিত্র্য রক্ষায় জিআইএস একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের হারিয়ে যাওয়া উদ্ভিদ ফিরিয়ে আনা এবং বর্তমান উদ্ভিদসমূহ সংরক্ষণে জিআইএস ও ম্যাপিং গুরুত্বপূর্ণ। নমুনায়নের পদ্ধতি হিসেবে জিআইএস এবং ম্যাপিং অত্যন্ত অগ্রগতিসম্পন্ন, অত্যাধুনিক এবং নির্ভুল। এ পদ্ধতি আমাদের দেশের মাটির উপরের এবং নিচের সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস এ ধরণের কর্মশালার আয়োজন করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!