1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বোর্ডার–গাভাস্কার ট্রফির আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

আর কয়েক দিনের মধ্যে শুরু হচ্ছে বোর্ডার গাভাস্কার ট্রফি। ঘরের মাঠে এ সিরিজে ভারতের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। পার্থ টেস্টের আর এক সপ্তাহও বাকি নেই। হঠাৎ চিন্তা ভারতীয় শিবিরে। কেননা এই সিরিজের ওপর নির্ভর করছে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ভাগ্য। এমন সিরিজের আগে একাধিক ক্রিকেটারের চোট, অপরদিকে রোহিত শর্মা দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার সময় স্ত্রীর পাশে থাকতে আগেই ছুটি নিয়েছেন। তাতে সিরিজের আগে বড় দুশ্চিন্তায় ভারত।

অজিদের ফাস্ট আর বাউন্সি পিচে খেলতে গিয়ে ভারতের একাধিক ব্যাটার চোট পেয়েছেন। লোকেশ রাহুল, সরফরাজ খানের কনুইয়ে চোট লাগে। এরই মধ্যে খবর এসেছিল শুভমন গিলও নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছেন। তবে তখনও তাঁর চোটের ব্যাপকতা বোঝা যায়নি। স্ক্যান রিপোর্টের পর জানা যায় শুভমন গিলের বুড়ো আঙ্গুলের হাড় ভেঙেছে। সেই কারণে প্রথম টেস্টে পার্থএ খেলতে পারবেন না তিনি।

ফলে সিরিজের আগে ওপেনিং নিয়ে বড় দুশ্চিন্তায় ভারত। কারণ যশস্বী জয়সওয়াল থাকলেও, রোহিত শর্মার অনুপস্থিতিতে ভাবা হচ্ছিল লোকেশ রাহুেলর নাম। তিনিও চোট পেতে শুরু হয় গিলকে নিয়ে জল্পনা। এবার তিনিও ছিটকে যাওয়ায় সরাসরি স্টার্ক কামিনসদের বিরুদ্ধেই অভিষেক হতে পারে বাংলার অভিমন্যু ঈশ্বরণের।

এদিকে ভারতের বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে জানায়, বাবা হওযার পরের দিনই রোহিত জানিয়েছেন পার্থে প্রথম টেস্টে খেলবেন না। তিনি পরিবারের সঙ্গেই আপাতত কিছুদিন সময় কাটাতে চান। দ্বিতীয় টেস্টের আগে এখনও দিন কুড়ি সময় থাকায় অন্তত স্ত্রীর সঙ্গে ৭-১০দিন কাটাতে পারেন রোহিত শর্মা। ফলে রোহিত না যাওয়ায় ওপেনিং স্টটে এখনও একজন ব্যাটারের দুশ্চিন্তায় ভারত। সবমিলিয়ে ওপেনিং নিয়ে বেশ জটিল পরিস্থিতিতেই আছে ম্যান ইন ব্লুরা।

শুভমনের পাশাপাশি রোহিতও খেলতে না পারলে ভারতের টপ অর্ডার দুর্বল হয়ে যাবে। রোহিত না খেললে ওপেনিংয়ে নামতে পারেন রাহুল। শুভমন না থাকায় বাংলার অভিমন্যু ঈশ্বরণ খেলতে পারেন। তাঁকে শুরুতে রোহিতের জায়গায় ভাবা হচ্ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে অভিমন্যুকে এক ধাপ নীচে খেলতে হতে পারে। কারণ ভারতের হাতে আর বিকল্প নেই। এই পরিস্থিতিতে বিরাট কোহলি, ঋষভ পান্থদের দায়িত্ব আরও বেড়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!