1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বৈষম্যমুক্ত হবে আবু সাঈদের বিশ্ববিদ্যালয়: ইউজিসি প্রতিনিধি দল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

বখতিয়ার নাসিফ,বেরোবি প্রতিনিধি:

জুলাই-আগস্ট বিপ্লবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এছাড়াও তারা বিশ্ববিদ্যালয়ের রংপুরস্থ ভাড়া বাসায় গেস্ট হাউস পরিদর্শন করেন এই প্রতিনিধি দল।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসি প্রতিনিধি দলের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জুলাই-আগস্ট বিপ্লবে ক্ষতিগ্রস্থ স্থাপনার স্থিরচিত্র প্রদর্শন করা হয় এবং ক্ষতিগ্রস্থ স্থাপনাসহ অন্যান্য ক্ষয়-ক্ষতির পরিমান নিরুপন ও সংস্কারের লক্ষ্যে বাজেট উপস্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর হতে সমসাময়িক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় উন্নয়ন বাজেটসহ সকল বিষয়ে বৈষম্যের শিকার হয়ে আসছে বলে উপাচার্য তাঁর বক্তৃতায় উল্লেখ করেন।

শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, যেই বীরের জন্য আমরা দেশকে স্বৈরাচারমুক্ত করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। সেই বীরের বিশ্ববিদ্যালয় এটি। সুতরাং শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে আর কোনো বৈষম্য থাকবে না।

এসময় ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ রেজাউল করিম হাওলাদার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রমানিক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ওসমান গণি তারুকদার, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক, প্রশাসন বিভাগের যুগ্মসচিব (চলতি দায়িত্ব) মোঃ নাজমুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার প্রধান মোঃ আলী হাসান, নির্বাহী প্রকৌশলী কমলেশ চন্দ্র সরকার ও মোঃ শাহরিয়ার আকিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!