1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অনলাইনে আয়কর পরিশোধে খরচ কমল, সর্বোচ্চ ফি ৫০ টাকা

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

ইকোনমিক ডেস্ক: 

ব্যাংকের যেকোনো ধরনের কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, এবং মোবাইল ব্যাংকিং সার্ভিসেস (এমএফএস) ব্যবহার করে আয়কর পরিশোধের খরচ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর পরিশোধ করলে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকদের কাছ থেকে প্রতি লেনদেনে ২০ টাকা ফি নেওয়া যাবে। ২৫ হাজার টাকার বেশি হলে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫০ টাকা আদায় করা যাবে।

এমএফএস বা পিএসপি (লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান) ওয়ালেট ব্যবহারের ক্ষেত্রে প্রতি লেনদেনে ১ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা ফি নেওয়া হবে। এ ফি-এর মধ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত রয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) এ নির্দেশনা সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

গত ২৭ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে একটি চিঠি পাঠিয়ে জানায় যে, কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং এমএফএস/পিএসপির মাধ্যমে আয়কর পরিশোধের ক্ষেত্রে উচ্চ হারে মাশুল (ফি) কেটে রাখা হচ্ছে।

এনবিআর চিঠিতে মাশুল কমানোর অনুরোধ জানায়। কেন্দ্রীয় ব্যাংক সে অনুরোধের ভিত্তিতে নতুন নির্দেশনা জারি করেছে।

২০২১ সালের ১৮ অক্টোবর জারি করা বাংলাদেশ ব্যাংকের একটি প্রজ্ঞাপন অনুযায়ী, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে আয়কর পরিশোধে এতদিন ১ দশমিক ৬ শতাংশ ফি নেওয়া হচ্ছিল।

এনবিআর চিঠিতে উল্লেখ করেছে, উচ্চ মাশুলের কারণে ইলেকট্রনিক পদ্ধতিতে (ই-রিটার্ন) আয়কর পরিশোধে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এনবিআর সর্বোচ্চ ২০ টাকার মধ্যে ফি রাখার প্রস্তাব করে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা বলেন, ‘এনবিআরের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ নতুন নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে গ্রাহকদের খরচ কিছুটা কমে।’
­
চলতি ২০২৪–২৫ কর বছরে রিটার্ন দাখিল এবং কর পরিপালন সহজ করতে এনবিআর গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে রিটার্ন দাখিল পদ্ধতি উন্মুক্ত করেছে।

গতকাল এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান একটি গণমাধ্যমকে জানান, ‘অনলাইনে আয়কর পরিশোধের ফি বেশি ছিল। আমরা এটি কমিয়ে ২০ টাকার মধ্যে রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ জানিয়েছি।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!