1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

ইসরায়েলি মানচিত্রে এবার পশ্চিমতীরকে যুক্ত করার ষড়যন্ত্র

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: 

অর্থমন্ত্রীর দায়িত্ব ছাড়াও বেজালেল স্মোট্রিচ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ একটি পদে আছেন। অধিকৃত পশ্চিমতীরের ইহুদি বসতিগুলো তত্ত্বাবধানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। 

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরের ‘সার্বভৌমত্বের’ স্বীকৃতি দেবে বলে স্মোট্রিচ আশা প্রকাশ করেছেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আলাদাভাবে বলেছেন, এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি আগামীতে ওয়াশিংটন প্রশাসনের সঙ্গে আলোচনায় স্থান পেতে পারে।

স্মোট্রিচ অনেক বছর ধরেই পশ্চিমতীরে ইসরায়েলের সার্বভৌমত্বের আহ্বান জানিয়ে আসছেন, যে ভূখন্ডে ভবিষ্যৎ রাষ্ট্র চায় ফিলিস্তিনিরা।

সোমবার স্মোট্রিচ পার্লামেন্টে তার কট্টর-ডান দলের বৈঠকে বলেছেন, তিনি ইসরায়েল কর্তৃপক্ষকে (পশ্চিম তীর) সার্বভৌমত্ব বাড়ানোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরির প্রস্তুতি নিতে পেশাদারিত্বের সঙ্গে পুরোদস্তুর কাজ শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। স্মোট্রিচের কার্যালয় থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র দশকের পর দশক ধরে ইসরায়েল এবং ফিলিস্তিন সংকটের দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করে এসেছে। ইসরায়েলকে পশ্চিমতীরে ইহুদি বসতি না বাড়ানোরও আহ্বান জানিয়েছে তারা।

২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ইসরায়েল এবং ওয়াশিংটনের মধ্য আলোচনা হয়েছিল। তবে পশ্চিমতীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়ার কোনও পরিকল্পনা তখন হয়নি।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল যেসব ভূখন্ড দখল করেছিল তার মধ্যে আছে পশ্চিমতীর। ওই এলাকায় ফিলিস্তিনিরা আন্তর্জাতিক সমর্থনের ভিত্তিতে স্বাধীন রাষ্ট্র চায়। বিশ্বের বেশিরভাগ ক্ষমতাধর দেশেই পশ্চিমতীরে ইসরায়েলের ইহুদি বসতি স্থাপনকে অবৈধ হিসাবে দেখে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!