1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

আইফোনের জন্য ‘জেমিনি’ আনছে গুগল

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: 

সরাসরি গুগল প্লে স্টোর ব্যবহারের সুযোগ না থাকায় গুগলের অ্যাপগুলো ব্যবহার করতে বেশ ঝামেলা পোহাতে হয় আইফোন ব্যবহারকারীদের। তাদের স্বস্তি দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট জেমিনির স্বতন্ত্র একটি ভার্সন নিয়ে আসছে গুগল।

আগে গুগল অ্যাপের একটি নির্দিষ্ট ট্যাবের মাধ্যমে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি ব্যবহার করতে পারতেন আইফোন ব্যবহারকারীরা।

নাইন টু ফাইভ গুগলের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোনের অ্যাপ স্টোরের জন্য ‘গুগল জেমিনি’ নামে একটি অ্যাপ আনতে কাজ করছে গুগল। আইফোন ব্যবহারকারীদের সুবিধার জন্য জেমিনির এই সংস্করণে নতুন কিছু ফিচারও যোগ করা হবে।

এই ফিচারগুলোর মধ্যে অন্যতম ‘জেমিনি লাইভ’। আইওএস ব্যবহারকারীরা এখনো এর সুবিধা পাচ্ছেন না। জেমিনি লাইভে ভয়েস কমান্ডের মাধ্যমে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা নিতে পারেন।

গত সেপ্টেম্বরে এই ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়। গুগল আইওএসের জন্য যে পৃথক জেমিনি নিয়ে আসছে তাতে এই ভয়েস কমান্ড ব্যবহারের সুযোগও যুক্ত করা হবে।

বর্তমানে কেবল ফিলিপাইনের একজন আইফোন ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে জেমিনি ব্যবহার করতে পারছেন। গুগল নির্দিষ্ট কিছু অঞ্চলে অ্যাপ স্টোরে জেমিনি পরীক্ষামূলকভাবে লঞ্চ করেছে। পরীক্ষা শেষে ব্যবহারকারীদের ফিডব্যাক নিয়ে অ্যাপের ত্রুটি সমাধানের পর এটি সবার জন্য উন্মুক্ত করতে পারে গুগল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!