1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে প্রথম ম্যাচে ৯২ রানে হেরে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের জয় পেয়েছে টাইগাররা। ফলে শারজায় আজ বিকেল চারটায় অনুষ্ঠিত হতে যাওয়া দুই দলের শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। সিরিজ নির্ধারণী এই ম্যাচে আফগানদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছিলেন শান্ত। এই চোটের কারণে তিনি আজ খেলতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা ছিল যা সত্যি হয়েছে। অলিখিত ফাইনালে রূপ নেয়া সিরিজ নির্ধারণী এই ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।

তার বদলে টাইগারদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মিরাজ। এদিকে শান্তর বদলে আজ একাদশে জায়গা পেয়েছেন জাকির হাসান। এছাড়া একাদশে এসেছে আরও একটি পরিবর্তন, তাসকিন আহমেদের পরিবর্তে আজ দলে জায়গা পেয়েছেন নাহিদ রানা।

বাংলাদেশ একাদশ:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হোসেন, জাকের আলি, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: 

হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবেদিন নাইব, রাশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ গাজানফার, ফজলহক ফারুকি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!