1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

ভুয়া মুক্তিযোদ্ধাদের সনাক্তকরণ ও সনদ বাতিলে তৈরি হচ্ছে কমিটি

  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করেও ভুয়া সনদ এবং বিভিন্ন তদবির-সুপারিশের মাধ্যমে রাষ্ট্রীয় সুবিধা উপভোগ করা ব্যক্তিদের চিহ্নিত করে সনদ বাতিল করার জন্য কমিটি গঠন করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আজ রোববার (১০ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে। 

সূত্রটি জানায়, ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে এবং খুব শিগগিরই এই কমিটি চূড়ান্ত করা হবে। তবে প্রাথমিকভাবে কাজটি গোপনীয় রাখা হচ্ছে। কমিটি সদস্য সংখ্যা ৭ জন হতে পারে এবং এর পর কমিটির অনুমোদন নিয়ে কার্যক্রম শুরু হবে।

কমিটি ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে পুনঃতদন্ত এবং বিতর্কিত মুক্তিযোদ্ধাদের সনদ পুনরায় যাচাই করবে। এই প্রক্রিয়ায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল হতে পারে, ফলে তারা সকল সুবিধা থেকে বঞ্চিত হবেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রতিদিন ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। মন্ত্রণালয় এসব অভিযোগ প্রাথমিকভাবে জমা রাখছে এবং পরে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!