1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সিগারেট রপ্তানি অর্ডার হারালো পাকিস্তান: রেগুলেটরি অনুমোদনে দেরি, সুযোগ নিল বাংলাদেশ

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

ইকোনমিক ডেস্ক: 

রেগুলেটরি অনুমোদনে দেরি হওয়ায় পাকিস্তান সম্প্রতি ২০ দশমিক ৫ মিলিয়ন ডলার মূল্যের সিগারেট-রপ্তানি অর্ডারটি সুদানে পাঠানোর সুযোগ হারিয়েছে। এর ফলে বাংলাদেশের সিগারেট সরবরাহ করার সুযোগ সৃষ্টি হয়েছে।

পাকিস্তানি সংবাদপত্র প্রফিটের এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) সংশোধন করার অনুমোদন দিলেও, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাড়াতাড়ি পদক্ষেপ না নেওয়ার কারণে অর্ডারটি বাতিল হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক এনজিওগুলোর চাপ এবং পাকিস্তানের সিগারেট রপ্তানি নিয়ে তাদের উদ্বেগও অনুমোদন প্রক্রিয়ায় আরও দেরি ঘটিয়েছে।

দেশের অভ্যন্তরীণ বাজারে অবৈধ সিগারেটের বিক্রি বৃদ্ধি পাওয়ার কারণে বৈধ সিগারেট বিক্রিতে বড় ধরনের পতন ঘটেছে। প্রথম ত্রৈমাসিকে বৈধ সিগারেট বিক্রি ৮০ কোটি শলাকা কমে ৬৩০ কোটি শলাকায় নেমে এসেছে। একাধিক সিগারেট ব্র্যান্ডের বিক্রি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

এখনকার পরিস্থিতিতে, পাকিস্তানের সিগারেট বাজারে বছরে ৪০০ কোটি রুপি রাজস্ব ঘাটতির আশঙ্কা রয়েছে।

সরকারি পদক্ষেপের পরেও, দেশের সিগারেট শিল্পের জন্য বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি এবং শিল্পকে সহায়তা করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এ বছরের জুনে, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির পাকিস্তান শাখা সরকারের কাছে সুদানে ১০ শলাকার প্যাকেট সিগারেট রপ্তানির জন্য আইন পরিবর্তনের আবেদন করে, যা একটি ধূমপান বিরোধী গ্রুপের সমালোচনার সৃষ্টি করেছিল। পাকিস্তানে ৮০টিরও বেশি দেশে ১০ শলাকার সিগারেট বিক্রি নিষিদ্ধ, যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি করেছে যে এটি শিশুদের জন্য সিগারেট সস্তা এবং সহজলভ্য করে তোলে। তবে, পিটিসি (পাকিস্তান টোবাকো কোম্পানি) সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি লিখে এই নিষেধাজ্ঞা উঠানোর জন্য আবেদন করেছিল, যাতে তারা ছোট প্যাক রপ্তানি করতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!