1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জম্মু ও কাশ্মীরে বিধানসভায় অধিবেশন চলাকালে হাতাহাতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: 

ভারতের জম্মু ও কাশ্মীরের বিধানসভায় অধিবেশন চলাকালে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অনুচ্ছেদ ৩৭০ নিয়ে বিধানসভায় ‍উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে পরিস্থিতিতে স্বাভাবিক হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি পোস্টারকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে। বৃহস্পতিবার সকালে অধিবেশন শুরু হলে বারামুলার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রশিদের ভাই তথা আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ অনুচ্ছেদ ৩৭০-এর সমর্থনে একটি পোস্টার তুলে ধরেন। তার এ পোস্টারে বিরোধী দলনেতা আপত্তি জানান। এরপর তারা বিভিন্ন স্লোগান দেন। ফলে বিরোধী ও ক্ষমতাসীন দলের সদস্যদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি ও পরে হাতাহাতি লেগে যায়।

 

এ ঘটনায় বিজেপির অভিযোগ, ওই বিধায়কের পাশে জম্মু ও কাশ্মীরের শাসকদল ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং কংগ্রেস দাঁড়িয়েছে। এ সময় সেখানকার বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না জোটকে আক্রমণ করে বলেন, ওরা পাকিস্তানের হাত শক্ত করছে। জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর গত সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভায় অধিবেশন বসে। প্রথম দিনের অধিবেশনে অনুচ্ছেদ বাতিল নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) বিধায়ক ওয়াহিদ পাররা অনুচ্ছেদ ৩৭০ বাতিলের বিরুদ্ধে প্রস্তাব পেশ করেন। এরপরই বিজেপির বিধায়করা হট্টগোল করেন।

kashmir-assembly

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!