1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

মার্কিন আইনসভায় ৫ বাংলাদেশি পুনর্নির্বাচিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের নির্বাচনে পাঁচ বাংলাদেশি বিজয়ী হয়েছেন। ৫ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পরদিন, ৬ নভেম্বর, বেসরকারি ফলাফল এবং স্থানীয় কমিউনিটি সূত্রে জানা যায় যে, এসব বাংলাদেশি নির্বাচিত হয়েছেন বিভিন্ন অঙ্গরাজ্য থেকে।

বিজয়ী বাংলাদেশিদের মধ্যে রয়েছেন— জর্জিয়া স্টেট সিনেটর পদে ডেমোক্রাট শেখ এম রহমান, একই স্টেটের আরেকটি ডিস্ট্রিক্ট থেকে সিনেটর নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান, নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান, নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে কাউন্সিলম্যান ড. নুরান নবী, নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপের কাউন্সিলম্যান হিসেবে এবারও নির্বাচিত হয়েছেন ড. নুরান নবী। তিনি ২০০৭ সাল থেকে টানা ১৪ বছর এ পদে আছেন এবং বর্তমানে কালচারাল ও হেরিটেজ বিষয়ক দায়িত্বে রয়েছেন।

অন্যদিকে, নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইনসভায় সদস্য নির্বাচিত হয়েছেন আবুল খান, যিনি ছয়বারের মতো এই পদে নির্বাচিত হলেন। তিনি বলেন, “আমি অত্যন্ত গর্বিত। মানুষ আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি রিপাবলিকান দলের সদস্য হলেও এখন আমি সকল দল ও জনগণের প্রতিনিধিত্ব করব। আমরা কর বাড়ানোর বিপক্ষে এবং শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে কাজ করব।”

এছাড়া, পেনসিলভানিয়া, মিশিগান, নিউজার্সি এবং অন্যান্য অঙ্গরাজ্যে বেশ কয়েকজন বাংলাদেশি-আমেরিকান কাউন্টি ও স্থানীয় পর্যায়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে তাদের ফলাফল এখনও জানা যায়নি।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!