1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ মাঠে নামছে টাইগাররা

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট দল খুব একটা ছন্দে নেই। ভারত সফরে টেস্ট ও টি-টুয়েন্টিতে হোয়াইটশওয়াশের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ঘরেও একই চিত্র। এবার সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে টাইগাররা।

বুধবার (৬ নভেম্বর) সিরিজের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। আফগানদের হারিয়ে ছন্দে ফিরতে মরিয়া নাজমুল হোসেন শান্ত’র দল। এদিন বাংলাদেশ সময় বিকেল চারটায় শারজায় গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।

সিরিজটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। এছাড়া জ্বরের কারণে নেই স্কোয়াডে লিটন দাস। দলে ডাক পেলেও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও অভিষেকের অপেক্ষায় থাকা নাহিদ রানা এখনও পৌঁছাতে পারেননি আমিরাতে। কাঁধের চোটে খেলার সম্ভাবনা নেই ওপেনার তানজিদ তামিমেরও।

তবে জয়ের সন্ধানে থাকা বাংলাদেশ দল অভিজ্ঞ মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের নিয়ে শক্ত একাদশই সাজাবে। পাশাপাশি টপঅর্ডারে তাওহীদ হৃদয় আছেন ভরসার পাত্র হয়ে। এছাড়া স্পিনে মেহেদী হাসান মিরাজের পাশাপাশি আছেন রিশাদ হোসেনও। আর পেস ইউনিটে তাসকিন-শরীফুলরা প্রতিনিধিত্ব করবেন টাইগারদের।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকির হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!