1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দেড় হাজার কোটি মাইল দূর থেকে সিগন্যাল পাঠাল ভয়েজার-১

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক:

দেড় হাজার কোটি মাইল দূর থেকে সংকেত পাঠাল নাসার মহাকাশযান ভয়েজার-১। তার সঙ্গে এই সংযোগ তৈরি হল ১৯৮১ সালের প্রযুক্তি ব্যবহার করেই। গত ২৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার জেট প্রপালশন ল্যাবরেটরিতে বসে নাসার ইঞ্জিনিয়াররা ভয়েজারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। ১৬ অক্টোবর থেকে ভয়েজার-১-এর একটি ট্রান্সমিটার বন্ধ হয়ে যাওয়ার পর আর যোগাযোগ করা যাচ্ছিল না সেই মহাকাশযানের সঙ্গে।

সেই যান্ত্রিক গোলযোগ সারানোর কাজটা সহজ ছিল না। পৃথিবী থেকে ভয়েজার-১-এর বিপুল দূরত্বই আসল অন্তরায়। সেখান থেকে বার্তা দেওয়া নেওয়া করতে প্রত্যেক ক্ষেত্রেই ২৩ ঘণ্টা লাগে। তাই ১৬ অক্টোবর নাসার ইঞ্জিনিয়ারদের পাঠানো বার্তার জবাব যে আসেনি তা বুঝতে লেগে যায় ১৮ অক্টোবর। একদিন পরে ভয়েজার-১ যোগাযোগ করা সম্পূর্ণ বন্ধ করে দেয়। এর পর ধরা পড়ে গোলমালটা কোথায়। আসলে ওই মহাকাশযানে দুইটি রেডিও ট্রান্সমিটার রয়েছে। যার একটি এক্স ব্যান্ড। অন্যটি এস ব্যান্ড। দ্বিতীয়টি ব্যবহার করে ১৯৮১ সালের প্রযুক্তি। অবশেষে সেই ব্যান্ড থেকেই মিলল জবাব। তবে এটা যে দীর্ঘমেয়াদি সমাধান নয়, তা বলছে নাসা।

nasa

প্রসঙ্গত, ভয়েজার-১ ছাড়াও তার পাঁচ বছর পরে ভয়েজার-২ যাত্রা শুরু করেছিল। ২০১৮ সালে সেটিও সৌরজগতের নাগালের বাইরে চলে গিয়েছে। দুইটি যানেই রয়েছে সোনার রেকর্ড। ১২ ইঞ্চির ওই রেকর্ডে রয়েছে সৌরজগতের মানচিত্র। রয়েছে এক খণ্ড ইউরেনিয়াম যার মধ্যে রয়েছে তেজস্ক্রিয় ঘড়ি। যে ঘড়ি দেখলে এটির উৎক্ষেপণের সময়টা জানা যাবে। ২০২৫ সালের কোনও একসময় কিন্তু চিরতরে কাজ করা বন্ধ করে ভয়েজারের পাওয়ার ব্যাংক। তবে তখনও এর যাত্রা অব্যাহত থাকবে। মহাকাশের পেট চিরে এগিয়ে চলবে মানুষের তৈরি স্বপ্নযান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!