1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

দিনে কতটুকু লবণ খাওয়া উচিত?

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

স্বাস্থ্যের জন্য লবণ ক্ষতিকর এ কথা সবার জানা। লবণ কম খেলে এড়ানো যায় হৃদরোগ ও কিডনি সংক্রান্ত সমস্যা। একটি সার্ভের মাধ্যমে এমনই প্রমাণ পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। লবণ খাওয়া কমিয়ে দিলে আগামী ১০ বছরে প্রায় ৩ লক্ষ মানুষের জীবন বেঁচে যাবে বলে জানাচ্ছেন তারা।

বিশ্বের অনেক দেশেই মানুষ প্যাকেটজাত খাবারে থাকা অত্যধিক লবণ খাচ্ছেন। যার কারণে বাড়ছে রোগবালাই। সুস্থ থাকতে তাই দিনে কতটুকু লবণ খেতে হবে এবং কীভাবে এই পরিমাণ কমিয়ে বিভিন্ন রোগের ঝুঁকি এড়ানো যাবে তা জানা জরুরি।

salt2

দিনে কতটা লবণ খাবেন? 

ডব্লিউএইচওর একটি নতুন সমীক্ষা অনুযায়ী, প্রতিদিন ৫ গ্রামের কম লবণ খাওয়া উচিত। এতে দুই গ্রামের কম সোডিয়াম ঢুকবে শরীরে। এই নিয়ম মানলে আগামী ১০ বছরে হৃদরোগ এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগে মৃত্যুর হাত থেকে প্রায় ৩ লক্ষ মানুষ বেঁচে যাবেন। এই গবেষণাটি প্রকাশিত হয়েছে দ্য ল্যানসেট পাবলিক হেলথে।

ভারত ও আমাদের দেশে একজন ব্যক্তি প্রতিদিন গড়ে প্রায় ১১ গ্রাম নুন খান, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে অনেকটা বেশি। আর বেশি লবণ খাওয়ার কারণেই উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোকের মতো গুরুতর সমস্যার সৃষ্টি হচ্ছে।


 

salt3

খাবারে লবণের ব্যবহার

এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বা আমাদের দেশি খাবারে লবণের ব্যাপক ব্যবহার হয়। ২০১৪ সালে, দেশীয় রান্নায় ৮০ শতাংশেরও বেশি বসোডিয়াম গ্রহণ করেছিল। সাম্প্রতিক বছরগুলোতে প্যাকেটজাত খাবারের ব্যবহার বৃদ্ধির সঙ্গে এই অনুপাতেও পরিবর্তন আসছে। নোনতা স্ন্যাকস এবং রেডি-টু-ইট খাবারের বিক্রি দ্রুত বেড়েছে। ফলে বেড়েছে সোডিয়াম গ্রহণের পরিমাণও। যদিও ব্রিটেন, আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো প্যাকেটজাত খাবারে সোডিয়ামের পরিমাণ কমাতে সক্ষম হয়েছে।

২০১৮ সালে ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটিও ‘ইট রাইট ইন্ডিয়া’ নামে একটি উদ্যোগ নিয়েছিল। সোডিয়াম খাওয়া কমাতে, স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য মানুষকে উৎসাহিত করতে নেওয়া হয়েছিল উদ্যোগ।

salt4

আমাদের শরীর সুস্থ থাকার জন্য সুষম খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সুষম খাদ্যেই প্রয়োজনীয় সমস্ত পুষ্টি থাকে। তবে, আমাদের লবণ ও তেল খাওয়া কমিয়ে দেওয়া উচিত। কারণ এগুলোর অত্যধিক ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৫ সালের মধ্যে সোডিয়াম গ্রহণের পরিমাণ ৩০ শতাংশ হ্রাস করার লক্ষ্য নির্ধারণ করেছে।

সূত্র: ইন্টারনেট

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!