1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

নিয়ন্ত্রণ হারিয়ে ৬৫০ ফুট গভীর খাদে বাস, নিহত ২৩

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দেশটির উত্তরাখণ্ড রাজ্যে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৬৫০ ফুট গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

সোমবার (৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট অলোক কুমার পান্ডের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

বাসটি গাড়ওয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল। পথিমধ্যে মার্চুলা নামক স্থানে দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সসহ (এসডিআরএফ) জরুরি কর্মীরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করতে ঘটনাস্থলে পৌঁছেছেন।

এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এক্সে (সাবেক টুইটারে) দেওয়া এক পোস্টে তিনি বলেন, আলমোড়া জেলার মার্চুলায় দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় হতাহতের খবরে আমি দুঃখিত। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!