1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

নিজেদের ভূখণ্ডের আকাশসীমায় আবারও দক্ষিণ কোরিয়ার ড্রোন দেখা গেলে পিয়ংইয়ং প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম তাস।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন, দক্ষিণ কোরিয়ার ড্রোন আবারও তার আকাশসীমায় প্রবেশ করলে উত্তর কোরিয়া এটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে। আমরা মনে করি উত্তর কোরিয়ায় যদি কোনো ড্রোন হামলা হয় তাহলে এর পিছনে দায়ী থাকবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এটিকে আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবে বিবেচনা করব।

সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেআরটিতে সম্প্রচারিত হয় এ সম্পর্কিত একটি খবর। পিয়ংইয়ং এর দাবি, সিউল থেকে পাঠানো হয়েছে এসব ড্রোন। দক্ষিণ কোরিয়ার এমন আচরণকে উস্কানিমূলক বলেও অভিযোগ করেছে উত্তর কোরিয়া।

উল্লেখ্য, শুক্রবার পিয়ংইয়ং এর আকাশে উড়তে দেখা যায় সন্দেহজনক বেশ কয়েকটি ড্রোন। এগুলো থেকে কিম জং উনকে কটাক্ষ করে লেখা বহু লিফলেটও ফেলা হয় উত্তর কোরিয়া অংশে।

খবর-বিবিসি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!