1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ট্রাম্পের নির্বাচনী সমাবেশে আবারও হামলার চেষ্টা, বন্দুকসহ আটক ১

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয়বারের মতো হত্যার প্রচেষ্টা ‘সম্ভবত প্রতিরোধ’ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন শেরিফ এই তথ্য জানিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার কোচেল্লায় ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছে দুটি বন্দুকসহ এক ব্যক্তিকে আটক করার কথা ঘোষণা করে একথা জানানো হয়। ওই ব্যক্তির কাছ থেকে লোডেড আগ্নেয়াস্ত্রসহ একাধিক জাল পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের রিভারসাইড কাউন্টি শেরিফ চাদ বিয়ানকো বলেছেন, সপ্তাহান্তে রিপাবলিকান প্রার্থীর ক্যালিফোর্নিয়া প্রচার সমাবেশের কাছে অনিবন্ধিত আগ্নেয়াস্ত্রসহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার পরে আইন প্রয়োগকারী কর্মকর্তারা সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তৃতীয় হত্যার প্রচেষ্টা প্রতিরোধ করেছে।

স্থানীয় সময় রোববার বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলার সময় চাদ বিয়ানকো বলেন, ডেপুটিরা একদিন আগে কোচেল্লা শহরে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্টের অনুষ্ঠানের বাইরে ওই লোকটিকে থামিয়েছিল।

বিয়ানকো বলেন, সন্দেহভাজন ব্যক্তি ‘বিভিন্ন নামের একাধিক পাসপোর্ট, একটি জাল লাইসেন্স প্লেটসহ অনিবন্ধিত গাড়ি এবং লোডেড আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে হাজির হয়েছিল’।

শেরিফ সাংবাদিকদের বলেন, “আপনি যদি এখনই আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে বলব— আমাদের ডেপুটিরা সম্ভবত (ট্রাম্পকে) তৃতীয়বারের মতো হত্যার চেষ্টাকে প্রতিরোধ করেছে।”

এর আগে শেরিফের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, নেভাদার বাসিন্দা ভেম মিলার হিসাবে চিহ্নিত ৪৯ বছর বয়সী এক ব্যক্তিকে কোনও ঘটনা ছাড়াই হেফাজতে নেওয়া হয়েছিল। দুটি বন্দুক এবং একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন পাওয়ার পরে মিলার অভিযোগের মুখোমুখি হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন এবং ২০২৫ সালের ২ জানুয়ারি তার আদালতে হাজির হওয়ার কথা ছিল।

অবশ্য সাউদার্ন ক্যালিফোর্নিয়া নিউজ গ্রুপের সাথে এক সাক্ষাৎকারে মিলার — যিনি বলেছিলেন, তিনি একজন ট্রাম্প সমর্থক — সাবেক প্রেসিডেন্টর ক্ষতি করার চেষ্টা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, “এই অভিযোগ সম্পূর্ণ বাজে কথা। আমি একজন শিল্পী এবং আমিই শেষ ব্যক্তি যে কিনা কারও জন্য কোনও ধরনের সহিংসতা ও ক্ষতির কারণ হব।”

এদিকে গ্রেপ্তারের বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির মন্তব্যের অনুরোধে ট্রাম্পের প্রচারণা শিবির তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

রোববার মার্কিন অ্যাটর্নির অফিস এক বিবৃতিতে বলেছে, “ইউএস সিক্রেট সার্ভিস বিষয়টি মূল্যায়ন করছে এবং এই ঘটনাটি প্রতিরক্ষামূলক কার্যক্রমকে প্রভাবিত করেনি ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প কোনও ধরনের বিপদে নেই। যদিও এই সময়ে ফেডারেলভাবে কোনও গ্রেপ্তারের ঘটনা ঘটেনি, তদন্ত চলছে।”

খবর-আল জাজিরা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!