1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিপিএলের ড্রাফটে ৪৪০ বিদেশি ক্রিকেটার

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

আগামীকাল বিপিএলের একাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে আগেই দেশি খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছিল। সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছিল। এবার প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের। রোববার (১৩ অক্টোবর) তাদের তালিকাও প্রকাশ্যে এলো।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ৩৮ ক্রিকেটারের মূল্য ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরি ৬৬ জনের ৩০ হাজার, ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ১৩৫ জন ক্রিকটারের ভিত্তিমূল্য ২৫ হাজার ও ‘ই’ ক্যাটাগরিতে থাকা ১৮১ ক্রিকেটারের ১৫ হাজার ডলার করে ভিত্তিমূল্য ধরা হয়েছে।

ক্যাটাগরি-‘এ’:
জশ লিটল, লুইস গ্রেগোরি, পিটার সিডল, ডেভিড মালান, হজরতউল্লাহ জাজাই, ওলি রবিনসন, মার্টিন গাপটিল, কাইস আহমেদ, জর্জ মানসি, শেন ডওরিচ, কার্লোস ব্রাথওয়েট, লুক উড, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম, নান্দ্রে বার্গার, উসামা মীর, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, পাথুম নিসাঙ্কা ও অ্যালেক্স হেলস।

ক্যাটাগরি- ‘বি’:
কাসুন রাজিথা, কেভন কুপার, চামারা কাপুগেদারা, অ্যাশলে নার্স, জ্যাক লিস, রিস টপলি, রাকিম কর্নওয়াল, ইসুরু উদানা, ওশান থমাস, বেন কাটিং, মোহাম্মদ শাহজাদ, কোরি অ্যান্ডারসন, জেমস ফুলার, জ্যাকব ডাফি, আমের জামাল, শার্জিল খান, আব্দুল্লাহ শফিক, ইমাম-উল হক, সাদিরা সামারাবিক্রমা।

ক্যাটাগরি- ‘সি’:
ওশাদা ফার্নান্দো, অ্যারন জোন্স, রায়ান বার্ল, সামিউল্লাহ শেনওয়ারি, ইয়াসির শাহ, আব্বাস আফ্রিদি, রবি বোপারা, সামিত প্যাটেল, ওয়াহাব রিয়াজ, হেইডেন ওয়ালশ, রেয়মন রেইফার, চ্যাডউইক ওয়ালটন, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস, উমর আকমল, রায়াদ এমরিট, ক্রিস্টোফার এমপোফু, জ্যাক বল, কার্টিস ক্যাম্ফার।

‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরিতে থাকা বড় নামের কিছু ক্রিকেটার হলেন, সিসান্দা মাগালা, দৌলত জাদরান, রস এডায়ার, রোহান মোস্তফা, জর্জ ডকরেল, কেনার লুইস, ক্রেইগ আরভিন, ইয়ানিক কারিয়াহ, কলিম সানা, স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল, শেলডন কটরেল, কুশল মাল্লা, কুশল ভুর্তেল, দীপেন্দ্র সিং আইরি, ব্রায়ান চার্লস, ফারাজ আকরাম, লাহিরু সামারাকুন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!