1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

টেনিসকে বিদায় জানালেন রাফায়েল নাদাল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

অবসরের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। নভেম্বরে অনুষ্ঠিতব্য ডেভিস কাপ খেলেই টেনিসকে বিদায় জানাবেন ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী এই তারকা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা টদেন নাদাল। ভিডিওবার্তায় নাদাল বলেন, আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি। বাস্তবতা হচ্ছে, কয়েকটি বছর খুব কঠিন কেটেছে। বিশেষ করে শেষ দুই বছর। আমার মনে হয় না, সে সময় আমি বাধাহীনভাবে খেলতে পেরেছি।
২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জিতেছিলেন, কিন্তু এরপর চোটের কারণে সেভাবে কামব্যাক করতে পারেননি তিনি।

প্রসঙ্গত, কয়েক দিন আগে রজার ফেদেরার জানিয়েছিলেন, তিনি রাফায়েল নাদালকে আবারও কোর্টে দেখতে মুখিয়ে রয়েছেন। কিন্তু আশঙ্কাটা ছিলই যে আদৌ তাকে দেখা যাবে কিনা।

অবশেষে, সেই আশঙ্কাই সত্যি হলো, টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রাফায়েল নাদাল। এক যুগ টেনিস খেলে নিজের ব্যাটটাকে এবার তুলে রাখবেন এই স্প্যানিশ তারকা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!