1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

মিরপুরে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল,সেনাবাহিনীর মহড়া

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচের আগে মিরপুর হোম অব ক্রিকেটের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করলো দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি দল। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে শেরে বাংলা স্টেডিয়ামে আসে ৪ সদস্যের এই দল।

শনিবার রাতে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় আসে চার সদস্যের পর্যবেক্ষক দল। এই দলে আছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অপারেশন্স ম্যানেজার, সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি। চট্টগ্রাম ঘুরে মিরপুরে তাদের পর্যবেক্ষণ শুরু হয় সোমবার সকাল সাড়ে ১০টায়।
নিরাপত্তার অংশ হিসেবে তিন দিন ধরে মিরপুর স্টেডিয়ামে চলছে সেনাবাহিনীর মহড়া। সোমবারও মহড়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল কিছুক্ষণ তাদের মহড়া দেখেন। এছাড়া ইনডোর, একাডেমি মাঠসহ অনুশীলনের সুযোগ-সুবিধাও ঘুরে দেখেন সবাই।

সব ঠিক থাকলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২১ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু ২৯ অক্টোবর।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!