1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ

কোটা বিরোধীতার নামে গুজব ঠেকাতে মাঠে পর্যায়ে সচেতনতায় কাজ করছে প্রশাসন

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কোটা বিরোধীতার নামে গুজব ঠেকাতে মাঠে পর্যায়ে কাজ করছে প্রশাসন। সাধারণ শিক্ষার্থীরা যাতে কোটা বিরোধী গুজবের ফাঁদে না পড়ে সে লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জনসচেতন মূলক প্রচার-প্রচারণা চালাচ্ছেন উপজেলা প্রশাসন। এসব কাজের মধ্যে প্রচার-প্রচারণা,হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ সহ সভা-সমাবেশ করছে প্রশাসন।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে উপজেলা সদর, বড়ভিটা, শাহবাজার, নাওডাঙ্গার বালারহাট ও গংগাহাট বাজারে গিয়ে চলমান শিক্ষার্থী ও শতাধিক অভিভাবকদের মাঝে জনসচেতনতা মূলক এ প্রচার-প্রচারণা চালান।

এসময় তিনি বলেন,কোটা বিরোধী আন্দোলনে গুজব জড়িয়ে মিছিল সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না হওয়ার আহ্বান জানান। না হয় সেই লক্ষ্যেই মাঠ পর্যায়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জনসচেতন মূলক প্রচার- প্রচারণা চালাচ্ছেন। এ সময় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান,পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব উপস্থিত ছিলেন।

জানান, সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার মহাদয়সহ বিভিন্ন এলাকায় গিয়ে পাশাপাশি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নসহ বেশ কিছু স্পটে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। চলমান কোটা আন্দোলন পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত পুলিশের টহল অব্যাহত থাকবে বলে জানান ওসি।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!