1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

রৌমারী‌তে ১৮১ বস্তা ভারতীয় চি‌নি উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:

কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার চর শৌলমারী ইউ‌নিয়ন থে‌কে ১৮১ বস্তা ভারতীয় চি‌নি উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্প‌তিবার (১১ জুলাই) সন্ধ‌্যার পর ইউ‌নিয়‌নের চর শৌলমারী বাজারের এক‌টি বসতবা‌ড়ি ও দু‌টি গোডাউন ঘর থে‌কে এসব চি‌নি উদ্ধার ক‌রা হয়।

রৌমারী থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) আব্দুল্লা হিল জামান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। পু‌লিশ জানায়, রৌমারী থানার ও‌সি আব্দুল্লা হিল জামা‌নের নেতৃ‌ত্বে চর শৌলমারী বাজা‌রের এক‌টি বসতবা‌ড়ি ও এক‌টি গোডাউ‌নে অ‌ভিযান চালায় পু‌লিশ। এসময় আ‌মির চাঁন (৪৫) ও চান্দু মিয়া (৫৫) না‌মে দুই অ‌বৈধ মজুদকারী পা‌লি‌য়ে যায়।

গোডাউন তালাবদ্ধ থাকায় সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মো.আ‌ছিফ উদ্দীন মিয়া ও রৌমারী সা‌র্কেলের সহকারী পুলিশ সুপার মো. ম‌মিনুল ইসলাম ঘটনাস্থ‌লে গি‌য়ে তালা ভাঙার ব‌্যবস্থা ক‌রেন। তা‌দের উপ‌স্থি‌তি‌তে আমির চাঁন এর বাড়ি থেকে ৩০ বস্তা, চর শৌলমারী বাজারে অব‌স্থিত তার গোডাউন থেকে ১২৫ বস্তা এবং একই বাজারের চান্দু মিয়ার গোডাউন থেকে ২৬ বস্তা চি‌নি উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৫০ কে‌জি ক‌রে প্রায় ৯ টন চি‌নি উদ্ধার করা হয়ে‌ছে ব‌লে জানায় পু‌লিশ।

ওসি আব্দুল্লা হিল জামান জানান, ভারতীয় বস্তায় প‌্যা‌কেটজাত করা এসব চি‌নি উপ‌জেলার কাউয়ার চর দি‌য়ে অ‌বৈধ পন্থায় এ‌নে মজুদ করা হ‌য়ে‌ছে। চোরাচালা‌নে জ‌ড়িত আ‌মির চাঁন ও চান্দু মিয়া পলাতক র‌য়ে‌ছেন।

ও‌সি ব‌লেন, ‘জব্দ চি‌নি থানায় নেওয়া হ‌য়ে‌ছে। এ ঘটনায় অ‌ভিযুক্ত দুই জ‌নের না‌মে ‌বি‌শেষ ক্ষমতা আই‌নে মামলার প্রস্তু‌তি চল‌ছে।’

স্থানীয় একা‌ধিক সূত্র জানায়, উলিপুর উপজেলার সা‌হে‌বের আলগা ও রৌমারী উপ‌জেলার ব্রহ্মপুত্র নদ এবং রৌমারী উপ‌জেলার হলহলিয়া ও জিঞ্জিরাম নদী হ‌য়ে নৌ‌প‌থে ভারতীয় চিনি রৌমারীর বি‌ভিন্ন এলাকায় নিয়‌মিত প্রবেশ কর‌ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!