1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অপরিবর্তিত তলিয়ে আছে বিস্তৃর্ণ জনপদ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতির এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি। তলিয়ে আছে বিস্তৃর্ণ জনপদ।

সোমবার কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার ৩৭ সে.মি ও নুনখাওয়া পয়েন্ট ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৪২ সে.মি উপর দিয়ে প্রবাহিত হয়।

গত ৩ দিনে ভাঙ্গে বামনডাঙ্গার মিয়াপাড়ায় একটি পুরাতন ভেরীবাঁধ, কেদারের বাহের কেদারে এলজিইডি ক্ষুদ্র ব্যাবস্থাপনা প্রকল্পের নির্মিত বাঁধ, একইদিনে বামনডাঙ্গার মুড়িয়াতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙ্গার উপক্রম হলে স্থানীয়রা তা মেরামত করে।সকাল ১১ টায় কিছুটা উত্তরে তেলিয়ানীতে বাঁধ উপছে পানি প্রবেশ করতে থাকে লোকালয়ে। নতুন করে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম।

প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়, তথ্যানুযায়ী বন্যা আক্রান্ত হয়েছে বামনডাঙ্গা, বেরুবাড়ী, কালীগঞ্জ, ভিতরবন্দ, রায়গঞ্জ, হাসনাবাদ, নুনখাওয়া, কেদার, কচাকাটা, বল্লভেরখাস, নারায়নপুর ইউনিয়ন ও পৌরসভার ৪টি ওয়ার্ড। এখানে পানিবন্দী হয়ে অতিকষ্টে জীবন—যাপন করছে বানভাসী অর্ধ লক্ষ মানুষ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম জানান, বানভাসীদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। এ পর্যন্ত ৬৯ মে.টন জিআর এর চাউল ও ১ লক্ষ ৮০ হাজার শুকনো খাবার কিনে বিতরণ করা হয়েছে।

নাগেশ্বরী উপজেলা নিবার্হী কর্মকর্তা সিব্বির আহমেদ জানান, আমরা সার্বক্ষনিক খোজ—খবর নিচ্ছি। বানভাসীদের মাঝে শুকনো খাবার,

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!