1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

২০০০ এসএসসি ব্যাচের দুই যুগ পূর্তিতে পারিবারিক মিলন মেলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

এসো বন্ধু পাশে থাকি বন্ধুত্বের জয় হোক এই প্রতিপাদ্যে রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের এক পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শরিফুল ইসলাম জীবন, আশরাফুল ইসলাম রুয়েল, আমিনুল, গোলাম, শাহিনসহ অন্যান্য বন্ধুদের উদ্যোগে ও তারিফুল ইসলাম তারার সঞ্চালনায় মঙ্গলবার বিকেলে নানা আয়োজনে এই পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়।

রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচ এর ৫৪ জন শিক্ষার্থীর পরিবার নিয়ে অনুষ্ঠানের দুই যুগ পূর্তিতে এ আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়

পারিবারিক মিলন মেলা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আলম,রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আজিজ মোল্লা, নুরুল হক,হাশেম আলী,ওসমান গনি, শামসুল আলম, আব্দুর রাজ্জাক

পারিবারিক মিলন মেলা কর্মসূচির মধ্যে ছিলো, অতিথি ও শিক্ষকদের সম্মাননা প্রদান,পুরনো বন্ধুদের সাথে আড্ডা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক সন্ধ্যা ও আকর্ষনী র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ১ম পুরস্কার ১টি মোবাইলফোন সহ নানা ধরনের পুরস্কারের আয়োজন করা হয়।

পারিবারিক মিলন মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন বন্ধু অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম রেজা সহ প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!