1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

শত প্রতিকূলতা পেরিয়ে স্বপ্ন জয়: ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত রাজিবপুরের মাহবুবুর রহমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

শত প্রতিকূলতা ও সীমান্তজনিত বৈরী বাস্তবতা উপেক্ষা করে ৪৪তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারে (গণিত) সুপারিশপ্রাপ্ত হয়েছেন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কৃতি সন্তান মাহবুবুর রহমান। তিনি গনিত  বিভাগে সুপারিশপ্রাপ্ত ১৮ জনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন

মাহবুবুর রহমানের বাড়ি রাজিবপুর উপজেলার জাউনিয়ার চর বাউলপাড়া গ্রামে। তার শিক্ষাজীবনের শুরু জাউনিয়ার প্রাথমিক বিদ্যালয় থেকে, জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক। এরপর রাজিবপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। উচ্চশিক্ষার লক্ষ্যে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। সেখান থেকেই তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

দারিদ্র্য, অনুন্নত যোগাযোগব্যবস্থা ও সীমান্ত এলাকার নানাবিধ সমস্যা অতিক্রম করে মাহবুবুর রহমান আজ রাজিবপুরের তরুণদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা। তার এই অসামান্য সাফল্যে পরিবার, এলাকাবাসী ও শিক্ষাজীবনের সহযাত্রীরা আনন্দিত ও গর্বিত।

রাজিবপুরের মতো প্রান্তিক জনপদ থেকে উঠে এসে বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করে মাহবুবুর রহমান প্রমাণ করেছেন পরিশ্রম, ইচ্ছাশক্তি ও সঠিক দিকনির্দেশনা থাকলে কোনো বাধাই সামনে এগিয়ে যাওয়ার পথে আটকাতে পারে না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!