কুড়িগ্রাম প্রতিনিধি:
সারা দেশের মতো কুড়িগ্রামের নাগেশ্বরীতেও শুরু হয়েছে ভূমি মেলা ২০২৫। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”- এই প্রতিপাদ্যে রোববার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমি অফিসের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফি, নাজির কাম ক্যাশিয়ার শফিকুল ইসলাম, সন্তোষপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা মাসুদ আলমসহ অন্যান্য ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও উপকারভোগী জমির মালিকগণ।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, “ভূমিসেবা পেতে ১৬১২২ নাম্বারে কল করে সব তথ্য জেনে আপনি নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন। অফিসে কেউ টাকা চাইলে সরাসরি আমাকে জানাবেন এবং অবশ্যই রসিদ সংগ্রহ করবেন। সরাসরি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ রাখবেন।”
Leave a Reply