1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে বেরোবি শিক্ষার্থী জহিরের বর্ষবরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগ নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জহির রায়হান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১০ টায় নিজ উদ্যোগে ৮ জন সদস্যকে সঙ্গে নিয়ে রংপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে অন্য রকম এক থার্টি ফার্স্ট নাইট পালন করেছেন তারা।
কিছুটা ভিন্নভাবে বছরের শেষ এবং নতুন বছরের শুরুর রাতটি উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।
২০২৪ সালকে বিদায় আর ২০২৫ সালকে স্বাগত জানানোর মধ্য দিয়ে ৩৫০ জন শীতার্তের মাঝে ধারাবাহিকভাবে শীতবস্ত্র প্রদান করবেন ।

ব্যতিক্রমধর্মী এই আয়োজনের বিষয়ে জানতে চাইলে বেরোবি শিক্ষার্থী জহির রায়হান বলেন,শীতের তীব্রতা দিন দিন বেড়ে চলেছে, বিশেষ করে ছিন্নমূল ও অসহায় মানুষদের জন্য এটি দুর্বিষহ হয়ে উঠছে। মানবিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নিয়েছি। সবসময়ই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। শীতার্ত মানুষদের কষ্ট কিছুটা লাঘব করতেই আমার এই কম্বল বিতরণের উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন,বিশেষ বিশেষ দিনগুলো স্মরণ করে রাখার অনেক মাধ্যম আছে। আমরা এই দিনগুলোতে অপচয় না করে, মানুষের কষ্টদায়ক কার্যক্রম না করে মানুষের উপকারে আসবে এমন কার্যক্রম করলে কিছু অসহায় মানুষের মুখেও হাঁসি ফুটবে।প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। এই দিনে মানুষ নানাভাবে আতশবাজি, ফানুস উড়িয়ে, বক্স ভাড়া করে নাচগানের আয়োজন করে। আর রাতের শেষে না হতেই পুরোপুরি অপচয় হয়ে যায়।আসুন আমরা টাকা অপচয় নষ্ট না করে সমাজের অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করি।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!