1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

কানাডার সাইবার রিপোর্টে ভারতকে ‘শত্রু দেশ’ ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: 

জাস্টিন ট্রুডো নেতৃত্বাধীন কানাডা সরকারের সাম্প্রতিক পদক্ষেপ নির্দেশ করে, তারা ভারতকে একটি শত্রু দেশ হিসেবে বিবেচনা করতে শুরু করেছে। সাইবার নিরাপত্তার দিক থেকে ভারতকে শত্রু জাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ‘সাইবার প্রতিপক্ষ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নয়াদিল্লি এটিকে আন্তর্জাতিকভাবে ভারতকে আক্রমণ ও বদনাম করার জন্য কানাডার একটি কৌশল হিসেবে দেখছে। 

কানাডা সাইবার নিরাপত্তা নিয়ে ‘সাইবার হুমকি নিরূপণ প্রতিবেদন ২০২৫-২৬’-এ ভারতকে “সাইবার প্রতিপক্ষ” হিসেবে অভিহিত করেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, “ভারতের নেতৃত্ব প্রায় নিশ্চিতভাবেই দেশীয় সাইবার সক্ষমতাসহ একটি আধুনিক সাইবার প্রোগ্রাম তৈরি করতে আকাঙ্ক্ষা করে। ভারত সম্ভবত তার সাইবার প্রোগ্রাম ব্যবহার করে তার জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তাগুলিকে এগিয়ে নিতে পারে, যার মধ্যে গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসবাদ রয়েছে।”

একটি সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রুডোর প্রশাসনের অধীনে উচ্চ পদস্থ কানাডিয়ান কর্মকর্তারা স্বীকার করেছেন যে কানাডা ভারতের বিরুদ্ধে বিশ্বমতকে প্রভাবিত করার চেষ্টা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, অন্যান্য পরিস্থিতির মতো সাইবার নিরাপত্তা রিপোর্টে এই অভিযোগগুলি প্রমাণ ছাড়া করা হয়েছে।

দিল্লিতে সংবাদ সম্মেলনে বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয়সওয়াল বলেন, “আমরা এটিকে ভারতের বিরুদ্ধে আক্রমণ ও বদনামের আরেকটি কানাডীয় কৌশল হিসেবে দেখছি। তাদের সিনিয়র কর্মকর্তারা স্পষ্টভাবে স্বীকার করেছেন যে কানাডা ভারত বিরুদ্ধে বিশ্বমতকে প্রভাবিত করতে চায়। অন্যান্য সময়ের মতো, এই অভিযোগগুলি প্রমাণ ছাড়া পুনরাবৃত্তি করা হচ্ছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!