1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

ক্ষমতায় যেতে রাজনীতিবিদরা উসখুস করছেন: উপদেষ্টা ফাওজুল

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ক্ষমতায় যেতে রাজনীতিবিদরা উসখুস করছেন বলে মন্তব্য করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ক্ষমতায় থাকতে নয়, দেশের প্রয়োজনে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার।

শনিবার (০২ অক্টোবর) রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। অবকাঠামো ও জ্বালানি খাতে সংস্কার ও টেকসই উন্নয়ন নিয়ে এ সেমিনারের আয়োজন করে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম। উঠে আসে এ খাতের সমস্যা ও সম্ভাবনার কথা।

সেমিনারে ফাওজুল কবির খান বলেন, দুর্নীতি থেকে মুক্তির জন্য সংস্কার জরুরি। তবে তড়িঘড়ি করে তা সম্ভব নয়।

উপদেষ্টা বলেন, আমাদের হাতে সময় বেশি নেই। রাজনীতিবিদেরা উসখুস করছেন কত দ্রুত ক্ষমতায় যাবেন। আমরাও চাচ্ছি যত তাড়াতাড়ি আমাদের আগের পেশায় ফিরে যেতে। আমি আমার শিক্ষকতার পেশায় ফিরে যেতে চাই। এই অল্প সময়ের মধ্যে কী করা যায়?

সভায় দুর্নীতি, পণ্যের দাম বৃদ্ধি নিয়ে অসন্তোষ জানান বক্তারা। তারা অভিযোগ করেন, উন্নয়নের নামে লুটপাট করেছে আওয়ামী লীগ সরকার। যার প্রভাব পড়ছে সবার ওপর।

এ সময় জ্বালানি খাতের উন্নয়নে কার্যকর পরিকল্পনা নেওয়ার তাগিদ দেন অর্থনীতিবিদরা। জোর দেন স্বচ্ছতা ও জবাবদিহির ওপর। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘নতুন সরকারের সময়কালে আবার যেন অবকাঠামো খাতে আরেকটা এরকম গ্রুপ না গড়ে উঠে, সেদিকে দৃষ্টি রাখতে আহ্বান থাকবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!