1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

চিলমারীতে আশ্রয়ন প্রকল্পের ঘরে জুয়ার আসর থেকে গ্রেফতার ৮

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান (চিলমারী, কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে জুয়া খেলা অবস্থায় ৮ জন কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (১ নভেম্বর) রাতে অভিযান পরিচালনা করে থানাহাট ইউনিয়নের উচাভিটা আশ্রয়ন প্রকল্পের অব্যবহৃত আইয়ুব আলীর ঘর থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (২ নভেম্বর) চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিব সজিব বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন, উপজেলার মুদাফত এলাকার রেজওয়ান আলী (৪৮), বহরেরভিটা এলাকার আনিসুর রহমান (৪৫), কিসামত বানু এলাকার মোহাম্মদ আতিকুর রহমান লিটন (৩৮), তবকপুর এলাকার আব্দুর রাজ্জাক (৩৫) ও উচা ভিটা এলাকার মোহাম্মদ নূরনবী, উলিপুর কবিরাজপাড়া এলাকার মোহাম্মদ ফুলমিয়া (৬৬), পূর্ব বজড়া এলাকার মোহাম্মদ আতিকুর রহমান (৩৬), ও মোঃ মোস্তাফিজুর রহমান (৪৫)।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব সজিব জানান, ভূমিহীনদের আশ্রয়নের একটি ঘরে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিজান চালিয়ে জুয়া খেলা অবস্থায় নগদ টাকা সহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের কুড়িগ্রাম জেলা হাজতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!