1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

সমাবেশ স্থগিত করেছে জাতীয় পার্টি

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় পার্টি (জাপা)। আগামীকালের সমাবেশ ও বিক্ষোভ স্থগিত করেছে দলটি।

শুক্রবার (১ নভেম্বর) রাতে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ২৯ ধারার ক্ষমতা বলে (সভাস্থল) পাইওনিয়ার রোডস্থ ৬৬নং ভবন, কাকরাইলসহ পাশ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করায় জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় পার্টির পরবর্তী কর্মসূচি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে, দুপুরে বনানী কার্যালয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদের এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, যেকোনো মূল্যে আগামীকাল শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা সমাবেশ করবেন।

অন্যদিকে, টিএসসি থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ঘোষণা দেন, জাতীয় পার্টিকে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না এবং জাতীয় পার্টির নামে আওয়ামী লীগের দোসরদের এই কর্মকাণ্ড প্রতিহত করা হবে। তার মতে, শনিবার জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!