1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি অজ্ঞাত পরিচয় গর্ভবর্তী মানসিক ভারসাম্যহীন নারী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম , জোষ্ঠ্য প্রতিবেদক:

১ নভেম্বর
কুড়িগ্রাম সদর হাসপাতালে অজ্ঞাত পরিচয় নারী ভর্তি আছেন। হাসপাতাল সূত্র জানায়,তিনি মানসিক ভারসাম্যহীন ও ৬ মাসের গর্ভবর্তী। নারীর পরিবারের সন্ধান পাচ্ছে না পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। গত চার দিন ধরে আমেনা (১৯) নামের ওই মানসিক ভারসাম্যহীন নারী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১ নভেম্বর) পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৭ অক্টোবর অজ্ঞাতনামা এক ব্যক্তি ওই নারীকে হাসপাতালে রেখে চলে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তার পরীক্ষা নিরীক্ষা করে গর্ভবতীর বিষয়টি নিশ্চিত হন। এমন অবস্থায় ওই নারীর ঠিকানা খুঁজছে পুলিশ ও হাসপাতাল কতৃপক্ষ।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিনুর রহমান সর্দার শিপন বলেন, ওই মানসিক ভারসাম্যহীন নারী সুস্থ্য আছেন । তবে মাঝে মাঝে নিজের খেয়াল খুশি মতো হাসপাতালের বাহিরে চলে যায়। সেক্ষেত্রে একটু ঝুঁকি থাকে। আমরা প্রসাশনকে বিষয়টি জানিয়েছি।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, নাম পরিচয় হীন এক মানসিক ভারসাম্যহীন গর্ভবর্তী নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কতৃপক্ষ বিষয়টি আমাদের জানায়। পরে আমরা সব থানায় ম্যাসেজ দিয়েছি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে পরিবারের খোঁজ করছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!