1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

জাতীয় পার্টির সমাবেশকে ঘিরে রাজনীতিতে যখন উত্তাপ ছড়াচ্ছিল তখন দলটির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ করা যাবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার (২ নভেম্বর) রাজধানীর পাইওনিয়ার রোডের ৬৬ নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়াতে থাকায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ডিএমপি সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নিলো।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্র-জনতার মশাল মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করে বলে অভিযোগ ওঠে। সেই খবর জানাজানি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ছাত্ররা মিছিল নিয়ে আসে এবং পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দলটির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও আগুন দেয়।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে বনানী কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জরুরি সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তারা স্বৈরাচার আওয়ামী লীগের দোসর নন বলেও দাবি করেন।

সংবাদ সম্মেলনে জিএম কাদের ঘোষণা দেন, তারা যেকোনো মূল্যে আগামীকাল শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবেন। অন্যদিকে টিএস থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ঘোষণা দেন, জাতীয় পার্টিকে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না এবং জাতীয় পার্টির নামে আওয়ামী লীগের দোসরদের এই কর্মকাণ্ড প্রতিহত করা হবে। তার মতে, শনিবার জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার আরেকটি চক্রান্ত।

Japa3

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। আগামীকাল শনিবার বেলা ১১টায় এই কর্মসূচি হবে বলে জানানো হয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়াতে থাকায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ডিএমপি সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নিলো।

Japa2

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!