1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সভাপতি আহমেদ ইসহাক ও সম্পাদক ফাইজুল্লাহ নোমান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার, রাজারহাট প্রতিনিধি:

আহমেদ ইসহাককে সভাপতি ও ফাইজুল্লাহ নোমানকে সাধারণ সম্পাদক করে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের কবরের পাশে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের নেতারা দায়িত্ব গ্রহন করেন।

৪৫ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যদের শপথ পাঠ করান রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন সেখানে উপস্থিত ছিলেন।কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি লামিয়া ইসলাম ও এ এইচ এম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উসমান, সহসাংগঠনিক সম্পাদক রাকিব হাসান মজুমদার, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আল মাসুদ, রাজনৈতিক সম্পাদক সাইফুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক হাসনা আক্তার, অর্থ সম্পাদক মাশুক নূর, মিডিয়া ও প্রচার সম্পাদক রায়হান আহমেদ, দপ্তর সম্পাদক রুমায়ন তমাল, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক আসাদুজ্জামান স্বাধীন, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, সহসম্পাদক কনক সরকার, মোহাম্মদ শাহীন আলম, এনামুল হাসান, মিজানুর রহমান, শাকিল আহমেদ ও শেখ মারিয়া।শপথ অনুষ্ঠানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, জাতীয় সমন্বয় কমিটির সদস্য সামিউল আলম, ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক সাধনা মহল, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের সমন্বয়ক মাশকুর রাতুল, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!