1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

বেলুচিস্তানে বিস্ফোরণে ৫ শিশুসহ নিহত ৭

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে একটি বিস্ফোরণের ঘটনায় ৫ শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার (১ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে বেলুচিস্তানের মাস্তুং জেলায় এ বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

কালাত বিভাগের পুলিশ কমিশনার নাঈম বাজাই বলেন, এখন পর্যন্ত পাঁচ শিশু, এক পুলিশসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭ জন।

তিনি বলেন, মাস্তুং সিভিল হাসপাতালের পাশেষ সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে। মনে হচ্ছে এটা পুঁতে রাখা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ।

পুলিশ কমিশনার বলেন, আহতদের নবাব ঘৌস বখশ হাসপাতাল এবং মাস্তুং জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য কোয়েটায় স্থানান্তরিত করা হয়েছে।

এর আগে মাস্তুং জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) মিয়াদাদ উমরানি বলেন, আহতদের মধ্যে চার পুলিশ সদস্য রয়েছেন।

তিনি আরও জানান, নিহত শিশুদের বয়স পাঁচ থেকে ১০ বছরের মধ্যে। বিস্ফোরণের কারণে একটি পুলিশ ভ্যান এবং কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর -আল জাজিরা

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!